Madhyamik 2025 Geography Question Paper with Answers | মাধ্যমিক ২০২৫ ভূগোল প্রশ্নপত্র উত্তর সহ (PDF)

Madhyamik 2025 Geography Question Paper | Madhyamik Geography Question Paper 2025 | Madhyamik Geography Question Paper 2025 with Answer | Madhyamik 2025 Geography Question Paper Solved (PDF) | Madhyamik Geography Question Paper 2025 PDF Download | Class 10 Geography Question Paper 2025 | মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২৫ | মাধ্যমিক ২০২৫ ভূগোল প্রশ্নপত্র এবং উত্তর | মাধ্যমিক ২০২৫ ভূগোল প্রশ্নপত্র PDF Download

Madhyamik 2025 Geography Question Paper

2025

GEOGRAPHY

Time: 3 Hours 15 Minutes

Full Mark: 90

বিভাগ ‘ক’

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:   (১×১৪ = ১৪) 

১.১ দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বামদিকে বিক্ষিপ্ত হয়, কারণ –

(ক) পৃথিবীর আবর্তন 

(খ) সমুদ্র জলের লবণতা 

(গ) সমুদ্র জলের উন্নতা 

(ঘ) অভিকর্ষজ বল। 

১.২ বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবলবেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, তাকে বলে –

(ক) সমুদ্র স্রোত 

(খ) সমুদ্র তরক্ষা 

(গ) সুনামি 

(ঘ) বান ডাকা

১.৩ নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো –

(ক) পলিথিন 

(খ) খবরের কাগজ 

(গ) ফেলে দেওয়া খাবার 

(ঘ) প্রাণীজ বর্জ্য 

১.৪ আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্র শাসিত অঞ্চল হলো –

(ক) লাদাখ 

(খ) দিল্লি 

(গ) লাক্ষাদ্বীপ 

(ঘ) পুদুচেরী 

১.৫ দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম –

(ক) গোদাবরী 

(খ) ব্রহ্মপুত্র 

(গ) তিস্তা 

(ঘ) সিন্ধু 

১.৬ হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হ‘ল –

(ক) মেহগিনি 

(খ) অর্জুন 

(গ) শাল 

(ঘ) পাইন 

১.৭ নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো –

(ক) রাগি 

(খ) ভুট্টা 

(গ) যব 

(ঘ) গম 

১.৮ ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় –

(ক) আহমেদাবাদ 

(খ) কোয়েম্বাটোর 

(গ) ঘুঘুড়ি 

(ঘ) কানপুর

১.৯ কোলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো –

(ক) NH-2 

(খ) NH-6 

(গ) NH-44 

(ঘ) NH-1 

১.১০ ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে –

(ক) Sunvey of India 

(খ) ISRO 

(গ) NATMO 

(ঘ) ISI 

১.১১ যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নীচে নেমে আসে তাকে বলে –

(ক) আবহবিকার 

(খ) আরোহণ 

(গ) পুস্থিত ক্ষয় 

(ঘ) সঞ্চয় 

১.১২ পাখীর পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহানায় –

(ক) মিসিসিপি-মিসৌরি 

(খ) হোয়াংহো 

(গ) ইরাবতী 

(ঘ) তাইবার 

১.১৩ ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবির্তকে বলা হয় –

(ক) টাইফুন 

(খ) টর্নেডো 

(গ) উইলি-উইলি 

(ঘ) হ্যারিকেন 

১.১৪ অধঃক্ষেপণের একটি উদাহরণ হ’ল –

(ক) শিশির 

(খ) শ্লিট 

(গ) কুয়াশা 

(ঘ) ধোঁয়াশা 

বিভাগ ‘খ’

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শ’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো: (১×৬=৬) 

২.১.১ শুরু ও কৃত্ব পক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়।  

Ans:- অশুদ্ধ

২.১.২ সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়। 

Ans:- শুদ্ধ

২.১.৩ ইমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি, বালি ও পলি ঘটিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত।  

Ans:- অশুদ্ধ

২.১.৪ ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়। 

Ans:- শুদ্ধ

২.১.৫ মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে। 

Ans:- শুদ্ধ

২.১.৬ উল্কাপিন্ড স্ট্রাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়। 

Ans:- অশুদ্ধ 

২.১.৭ ভূপৃষ্ট সংলগ্ন বায়ুস্তর প্রধানতঃ উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে 

Ans:- শুদ্ধ

২.২. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও): (১×৬=৬) 

২.২.১ উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম __________।

Ans:- পিক্সেল

২.২.২ যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে, তাকে __________ বলে।

Ans:- বহির্জাত প্রক্রিয়া

২.২.৩ পারমানবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে  __________ বর্জ্য বলে। 

Ans:- তেজস্ক্রিয়

২.২.৪ গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড়  __________ নামে পরিচিত। 

Ans:- আঁধি

২.২.৫ বায়ুর চাপ পরিমাপ করা হয় __________ যন্ত্রের সাহায্যে। 

Ans:- ব্যারোমিটার

২.২.৬ নদী দ্বারা __________ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সুক্ষ বালু, পলি ও কাদা পরিবাহিত হয়।

Ans:- ভাসমান

২.২.৭ চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন ৩- ৫৬ লক্ষ কিমি হয় তখন তাকে __________ অবস্থান বলে।

উত্তর : পেরেজি

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও):  (১×৬=৬) 

২.৩.১ কাশ্মীরে প্রবাহিত বিতস্তা (ঝিলম) নদী, কোন নদীর উপনদী? 

Ans:- সিন্ধু 

২.৩.২ ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরণের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়?

Ans:- ঝুম 

২.৩.৩ ওড়িশার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? 

Ans:- ধান 

২.৩.৪ ২০১১ খ্রিস্টাব্দের আদমসুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কতো? 

Ans:- ১০ লক্ষ

২.৩.৫ ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদত্ত R. F. যখন ১ঃ ৫০০০০ তখন এর মেট্রিক স্কেল কতো? 

Ans:- 1 সেমিতে 1/2 km or 500 m

২.৩.৬ পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কী বলে? 

Ans:- পলল শঙ্কু

২.৩.৭ যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কী? 

Ans:- সমবর্ষণ রেখা 

২.৩.৮ শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উয় স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে? 

Ans:- উত্তর আটলান্টিক স্রোত

২.৪. বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো:   (১×৪=৪)

বামদিকডানদিক
২.৪.১ রাজস্থান   ১। লৌহ ইস্পাত শিল্প 
২.৪.২ ভিলাই     ২। লুনি 
২.৪.৩ কান্ডালা ৩। খারদুংলা 
২.৪.৪ লাডাক   ৪। করমুক্ত বন্দর 


Ans:- ২.৪.১ রাজস্থান – ২। লুনি, ২.৪.২ ভিলাই – ১। লৌহ ইস্পাত শিল্প, ২.৪.৩ কান্ডালা – ৪। করমুক্ত বন্দর, ২.৪.৪ লাডাক – ৩। খারদুংলা।

বিভাগ ‘গ’

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):  (২×৬=১২)

৩.১  বিষাক্ত বর্জ্যের সংজ্ঞা দাও। 

অথবা,

বর্জ্যের পৃথকীকরণ বলতে কি বোঝো? 

৩.২. ‘কচ্ছের রণ’ কী? 

অথবা,

কৃষি বনসৃজনের সংজ্ঞা দাও। 

৩.৩ অনুসারী শিল্প বলতে কী বোঝো?

অথবা,

সোনালি চতুর্ভুজের পূর্ব ও পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহানগরের নাম লেখো। 

৩.৪ ‘ফলস্ কালার’ (ছদ্ম রঙ) বলতে কী বোঝো?

অথবা,

উপগ্রহের সেন্সর কী? 

৩.৫ নদীর অবঘর্ষ বলতে কি বোঝো? 

অথবা,

অ্যালবেডোর সংজ্ঞা দাও। 

৩.৬ ‘শিশিরাত্ত্ব’ বলতে কি বোঝা যায়? 

অথবা, 

সি জি গি কী ? 

বিভাগ ‘ঘ’

8. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):  (৩×৪=১২) 

৪.১ বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলি বর্ণনা করো। 

অথবা, 

ভাগীরথী / হুগলী নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। 

৪.২ উপগ্রহ চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 

অথবা,

ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের তিনটি প্রধান সুবিধা আলোচনা করো।

৪.৩ অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো। 

অথবা,

আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে তিনটি প্রধান পার্থক্য উল্লেখ করো।

৪.৪ ভারতের জলবায়ুর উপর কান্তীয় ঘূর্ণবাত ও পশ্চিমি কঞ্জার প্রভাব উল্লেখ করো। 

অথবা,

পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো। 

বিভাগ ‘ঙ’

(দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাচ্ছন আবশ্যিক নয়)

৫। ৫.১ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:  (৫×২=১০) 

৫.১.১. ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো 

৫.১.২ চিত্রসহ জোয়ারভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। 

৫.১.৩ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভুমিরূপ চিত্র ও উদাহব্যাসহযোগে আলোচনা করো। 

৫.১.৪ পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। 

৫.২ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:  (৫×২=১০)

৫.২.১ ভারতের গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশে। বর্ণনা দাও। 

৫.২.২ ভারতের দূর মৃত্তিকার প্রধান আঞ্চলিক বণ্টন সৃষ্টি এবং বৈশিষ্ট্যগুর্তি আলোচনা করো। 

৫.২.৩ ভারতের নগরায়ণের প্রধান পা-টি সমন আংস্টনা করো। 

৫.২.৪ ভাসতর তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণগুলি আলোচনা করো।  

বিভাগ ‘চ’

৬. প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও:   (১×১০=১০)

৬.১ সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান 

৬.২ দক্ষিণ ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল 

৬.৩ পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল 

৬.৪ উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল 

৬.৫ পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র 

৬.৬ নভসেবা বন্দর 

৬.৭ চন্ডীগড় 

৬.৮ কোল্পের হ্রদ 

৬.৯ সাতপুরা পর্বত 

৬.১০ মহানদী 

অথবা

(শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)

যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও:  (১×১০=১০) 

৬.১ শীতকালে ভারতে কোন ধরনের ধান চাষ করা হয়? 

৬.২ ভারতের কেন্দ্রীয় ইক্ষু গবেষণাগার কোথায় অবস্থিত? 

৬.৩ ভারতের কোন অঞ্চলে পৃথিবী বিখ্যাত সুগন্ধি চা উৎপাদিত হয়? 

৬.৪ ভারতের বৃহত্তম বেসরকারী লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো। 

৬.৫ ভারতের কোথায় প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে? 

৬.৬ ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? 

৬.৭ ২০১১ খ্রিস্টাব্দের আদমসুমারি অনুসারে ভারতের সবথেকে জনবহুল রাজ্যের নাম লেখো। 

৬.৮ জনসংখ্যা অনুসারে ভারতের বৃহত্তম মহানগর কোনটি? 

৬.৯ গোয়ার একটি বন্দরের নাম লেখো। 

বিভাগ ‘ছ’

(শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)

৭.১  যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও:   (১×৩=৩)

৭.১.১ ক্যাটাবেটিক বায়ু কী? 

৭.১.২ মহাদেশীয় হিমবাহের সংজ্ঞা দাও। 

৭.১.৩ কৃষিজ বর্জ্যের সংজ্ঞা দাও। 

৭.১.৪ হিমপ্রাচীর বলতে কি বোঝো? 

৭.২. যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:  (১×৪=৪)

২.২.১ ভারতের একটি খনিজ ভিত্তিক শিল্পের নাম লেখো।

৭.২.২. ভারতের কোন অঞ্চলে রজ্জুপথের ব্যবহার দেখা যায়? 

৭.২.৩ ভারতের উচ্চতম মালভূমির নাম লেখো। 

৭.২.৪ স্বাধীনতার পরবর্তী কালে নির্মিত ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? 

৭.২.৫ ভারতের একটি তন্তুজাত ফসলের নাম লেখো। 

Madhyamik 2025 Geography Question Paper | Madhyamik Geography Question Paper 2025 | Madhyamik Geography Question Paper 2025 with Answer | Madhyamik 2025 Geography Question Paper Solved (PDF) | Madhyamik Geography Question Paper 2025 PDF Download | Class 10 Geography Question Paper 2025 | মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২৫ | মাধ্যমিক ২০২৫ ভূগোল প্রশ্নপত্র এবং উত্তর | মাধ্যমিক ২০২৫ ভূগোল প্রশ্নপত্র PDF Download

Previous Years Madhyamik Geography Question Paper

মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2024Click Here
মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2023Click Here
মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2022Click Here
মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2020Click Here
মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2019Click Here
মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2018Click Here
মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2017Click Here