মাধ্যমিক ২০২৬ Life Science question paper কি শুধু exam-এর পর দেখার জন্য? একদমই না! Madhyamik Life Science Question Paper 2026 – Download PDF with Answers আপনার preparation-এর জন্য একটি ultimate revision tool।
যদি আপনি Madhyamik Life Science Question Paper 2026 – Download PDF with Answers খুঁজছেন, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এই Madhyamik Life Science Question Paper 2026 -এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন—কোন chapter থেকে বেশি প্রশ্ন আসে, কীভাবে answer লিখলে বেশি নম্বর পাওয়া যায় এবং exam pattern কেমন থাকে।
এই Madhyamik Life Science Question Paper 2026 – Download PDF with Answers পোস্টে আমরা নিয়ে এসেছি 2026 সালের Life Science question paper with answers, যেখানে আপনি পাবেন MCQ, short answer এবং descriptive প্রশ্নের সঠিক সমাধান। এটি আপনার revision-কে আরও effective করবে এবং exam-এর জন্য confidence বাড়াবে।
এখনই PDF download করুন এবং smart preparation শুরু করুন!
Madhyamik Life Science Question Paper 2026
2026
LIFE SCIENCE
Time- 3 Hours 15 Minutes
Full Marks – 90 For Regular Candidates
Full Marks – 100 For External Candidates
[নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ বিভাগের প্রশ্নের উত্তর করতে হবে]
বিভাগ – ক
(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো। (1×15 = 15)
১.১ নিচের কোন জোড়টি সঠিক নয়?
(ক) গুরুমস্তিষ্ক – স্মৃতি
(খ) হাইপোথ্যালামাস – দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ
(গ) সুষুমাশীর্ষক – ভারসাম্য রক্ষা
(ঘ) পন্স – মূত্রত্যাগ নিয়ন্ত্রণ
১.২ কাজের প্রকৃতি অনুযায়ী অপটিক, ভেগাস ও ট্রোক্লিয়ার স্নায়ু হলো যথাক্রমে –
(ক) মিশ্র, আজ্ঞাবহ, সংজ্ঞাবহ
(খ) সংজ্ঞাবহ, মিশ্র, আজ্ঞাবহ
(গ) আজ্ঞাবহ, সংজ্ঞাবহ, মিশ্র
(ঘ) মিশ্র, সংজ্ঞাবহ, মিশ্র
১.৩ A স্তম্ভের শব্দগুলির সঙ্গে B স্তম্ভের বাক্যাংশগুলির মিল করো। (B স্তম্ভে একটি অতিরিক্ত আছে)
| A স্তম্ভ | B স্তম্ভ |
| i. ফোটোন্যাস্টিক চলন | a. লজ্জাবতীর পাতা স্পর্শ করলে মুদে যায়। |
| ii. থার্মোন্যাস্টিক চলন | b. সূর্যমুখীর ফুল তীব্র আলোতে ফোটে। |
| iii. সিসমোন্যাস্টিক চলন | c. সূর্যশিশিরের পাতার রোম পোকার রাসায়নিক পদার্থের প্রভাবে বেঁকে যায়। |
| iv. কেমোন্যাস্টিক চলন | d. টিউলিপ ফুল বেশি উচ্চতায় ফোটে। |
| — | e. গাছের মূল জলের দিকে এগিয়ে যায়। |
(ক) i-d, ii-a, iii – c, iv – b
(খ) i-c, ii- b,iii- a. iv-e
(গ) i-b, ii – d, iii – a ,iv-c
(ঘ) i-e, ii-c.ii-d, iv-b
১.৪ নিচের কোন ঘটনাটি প্রাণীকোশে মাইটোসিসের টেলোফেজে দেখা যায়?
(ক) নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয়
(খ) অপত্য ক্রোমোজোম মেরুর দিকে গমন করে
(গ) নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস পুনরায় তৈরি হয়
(ঘ) ক্রোমোজোমগুলি বিষুবরেখায় সজ্জিত হয়
১.৫ স্বপরাগযোগ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক?
(ক) কোনো বাহকের প্রয়োজন হয় না
(খ) অধিক সংখ্যায় পরাগরেণুর অপচয় ঘটে
(গ) অপত্য জীবে নতুন গুণ দেখা যায়
(ঘ) বেশি হারে বীজ উৎপন্ন হয়
১.৬ টেলোমিয়ার সম্পর্কে নিচের কতগুলি বক্তব্য সঠিক?
(i) ক্রোমোজোমের প্রতিটি বাহুর প্রান্তকে টেলোমিয়ার বলে
(খ)) এই অংশে অন্য কোনো ক্রোমোজোম যুক্ত হতে পারে না
(iii) এই অংশে জিনতত্ত্ব যুক্ত হয় না
(iv) এই অংশটি নিউক্লিওলাস গঠনে অংশ নেয়
১.৭ মটরগাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ?
(ক) কাণ্ডের দৈর্ঘ্য দীর্ঘ
(খ) ফুলের অবস্থান শীর্ষে
(গ) পরিণত বীজের আকার গোল
(ঘ) পরিণত বীজপত্রের বর্ণ সবুজ
১.৮ সাদা, অমসৃণ রোমযুক্ত গিনিপিগের একটি সম্ভাব্য জেনোটাইপ bbRr । এর অপর সম্ভাব্য জেনোটাইপ কী?
(ক) BbRr
(খ) bbrr
(গ) Bbrr
(ঘ) bbRR
১.৯ নিচের কোন বক্তব্যটি সঠিক?
(ক) বর্ণান্ধতা একটি X-সংযোজিত প্রকট জিনঘটিত রোগ
(খ) থ্যালাসেমিয়া একটি X-সংযোজিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ
(গ) হিমোফিলিয়া একটি X-সংযোজিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ
(ঘ) থ্যালাসেমিয়া একটি অটোজোমবাহিত প্রকট জিনঘটিত রোগ
১.১০ নিচে বিবর্তন সম্পর্কিত কয়েকটি ধারণা উল্লেখ করা হলো –
- ব্যবহার ও অব্যবহারের সূত্র
- যোগ্যতমের উদ্বর্তন,
- অর্জিত গুণাবলির বংশানুসরণ
- প্রাকৃতিক নির্বাচন
- অস্তিত্বের জন্য সংগ্রাম
- অত্যধিক হারে বংশবৃদ্ধি
– এদের মধ্যে ডারউইন তত্ত্বের প্রতিপাদ্য বিষয় কটি?
(ক) 4
(খ) 2
(গ) 6
(ঘ) 3
১.১১ মিলার ও উরের পরীক্ষায় কোন মূল উপাদান তৈরি হয়েছিল?
(ক) ফরম্যালডিহাইড
(খ) হাইড্রোজেন সায়ানাইড
(গ) রাইবোজ
(ঘ) অ্যামাইনো অ্যাসিড
১.১২ আধুনিক ঘোড়ার পায়ে কী পরিবর্তন দেখা যায়?
(ক) খুর নেই, দুটি আঙুল
(খ) খুর নেই, তিনটি আঙুল
(গ) খুর আছে, তিনটি আঙুল
(ঘ) খুর আছে, একটি আঙুল
১.১৩ জলদাপাড়া, বেথুয়াডহরি ও সুন্দরবনের প্রকৃতি যথাক্রমে –
(ক) অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য
(খ) বায়োস্ফিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য
(গ) জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ
(ঘ) অভয়ারণ্য, জাতীয় উদ্যান, অভয়ারণ্য
১.১৪ কস্তুরী মৃগ ও সর্পগন্ধা বিপন্ন হবার কারণ যথাক্রমে –
(ক) জলবায়ু পরিবর্তন, দূষণ
(খ) চোরাশিকার, অতিব্যবহার
(গ) বহিরাগত প্রজাতি, বাসস্থান ধ্বংস
(ঘ) বাসস্থান ধ্বংস, চোরাশিকার
১.১৫ মাটি দূষণের একটি ফল –
(ক) বিশ্ব উষ্ণায়ন
(খ) ব্রঙ্কাইটিস
(গ) জীববিবর্ধন
(ঘ) ইউট্রোফিকেশন
👉 “Preparation শুরু করার আগে 👉 Madhyamik Life Science Syllabus 2026 check করে নিন”
বিভাগ – খ
২। নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। (1×21=21)
নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো পাঁচটি): (1×5=5)
২.১ প্রতিবর্ত চাপে ______হলো কারক অঙ্গ।
Ans:- পেশী
২.২ ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হলো ______ অণুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা।
Ans:- DNA
২.৩ মুক্ত ও যুক্ত দুই প্রকার কানের লতির মধ্যে প্রকট বৈশিষ্টটি হলো_____কানের লতি।
Ans:- মুক্ত
২.৪ বিজ্ঞানী ওপারিনের মতে, প্রাণ সৃষ্টির আগে পৃথিবীর বায়ুমণ্ডল জারণ বা বিজারণ ক্ষমতার বিচারে প্রকৃতির ছিল ______।
Ans:- বিজারণ
২.৫ বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে বিপন্ন হওয়া দক্ষিণ মেরু অঞ্চলের একটি পক্ষীজাতীয় প্রজাতি ______।
Ans:- পেঙ্গুইন
২.৬নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাকটর নাইট্রোজেন চক্রের ______ ধাপে অংশগ্রহণ করে।
Ans:- নাইট্রিফিকেশান
নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে কোনো পাঁচটি) : (1×5=5)
২.৭ কোরয়েড আলোর প্রতিফলন হ্রাস করে রেটিনায় স্পষ্ট প্রতিবিম্ব গঠনে সাহায্য করে।
Ans:- সত্য
২.৮ অযৌন জননে একটিমাত্র জনিতৃ জীব থেকেই অপত্য জীব সৃষ্টি হতে পারে।
Ans:- সত্য
২.৯ একটি সঙ্কর দীর্ঘ মটরগাছের সঙ্গে একটি খর্বকায় মটরগাছের সঙ্করায়নের ফলে উৎপন্ন অপত্যগুলির মধ্যে খর্বকায় মটরগাছের শতকরা পরিমাণ 100।
Ans:- মিথ্যা
২.১০ সমসংস্থ অঙ্গ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে।
Ans:- মিথ্যা
২.১১ তুষারচিতা সুন্দ্যাল্যান্ড হটস্পটের একটি বিপন্ন প্রাণী।
Ans:- মিথ্যা
২.১২ জিব্বেরেলিন মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে।
Ans:- সত্য
A স্তস্তে দেওয়া শব্দের সঙ্গে B স্তস্তে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তত্ত্বের ক্রমিক নং উল্লেখসহ জোড়টি পুনরায় লেখো (যে কোনো পাঁচটি): (1×5=5)
| A স্তম্ভ | B স্তম্ভ |
| ২.১৩ অ্যাডাপ্টার পেশি | (ক) বংশগত রোগ প্রতিরোধ |
| ২.১৪ মিয়োসিস | (খ) গ্রিনহাউস গ্যাস |
| ২.১৫ জেনেটিক কাউন্সেলিং | (গ) ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা |
| ২.১৬ লাল গ্রন্থি | (ঘ) মাছের পটকায় গ্যাস মুক্ত করা |
| ২.১৭ নাইট্রাস অক্সাইড | (ঙ) ল্যাটিসিমাস ডরসাই |
| ২.১৮ বৃদ্ধির কোশীয় বিভেদন দশা | (চ) কলা ও অন্য গঠন |
| —- | (ছ) পাইরিফরমিস |
Ans:- ২.১৩ – ঙ, ২.১৪ – গ, ২.১৫ – ক, ২.১৬ – ঘ, ২.১৭ – খ, ২.১৮ – চ
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছয়টি): (1×6=6)
২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো — প্রোল্যাকটিন, ভ্যাসোপ্রেসিন, অ্যাসেটাইলকোলিন, ইনসুলিন।
Ans:- অ্যাসেটাইলকোলিন।
২.২০ নিউরোগ্লিয়া কোশের একটি কাজ লেখো।
Ans:- সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অলিগোডেনড্রোসাইট এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমে সোয়ান কোশ মাইলিন সিথ তৈরি করে, যা স্নায়ু উদ্দীপনা দ্রুত পরিবহনে সাহায্য করে।
২.২১ পিউরিন : অ্যাডেনিন :: পিরিমিডিন : ______
Ans:- থাইমিন।
২.২২ BBRR × bbrr সংকর জননে F₂ অনুতে BBRR ও BbRr জেনোটাইপের অনুপাত 1:4 হলে BBrr ও BbRR জেনোটাইপের অনুপাত কত?
Ans:- 2:2।
২.২৩ মটরফুলের কোন বৈশিষ্ট্যের জন্য মটরগাছে স্বপরাগযোগ ও প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়?
Ans:- উভয়লিঙ্গ বৈশিষ্ট্যের জন্য।
২.২৪ একই খাদ্যের জন্য দুইটি ভিন্ন প্রজাতির পাখির মধ্যে জীবন সংগ্রামের একটি উদাহরণ দাও।
Ans:- চড়ুই ও শালিকের মধ্যে আন্তঃপ্রজাতিক সংগ্রাম।
২.২৫ কৃষিক্ষেত্রের বর্জ্য, জীবাণু, জলদূষণ, ইউট্রফিকেশন — এদের মধ্যে বিসদৃশটি লেখো।
Ans:- জলদূষণ।
২.২৬ কীটনাশক ও আগাছানাশক ছাড়া পরিবেশের এমন একটি পদার্থের নাম লেখো যা ক্যান্সার সৃষ্টি করতে পারে।
Ans:- অ্যাসবেস্টস / বেঞ্জিন / আর্সেনিক ইত্যাদি।
👉 “আরও practice-এর জন্য 👉 Madhyamik Previous Year Question Papers with Answers দেখুন”
বিভাগ – গ
৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো: (2×12=28)
৩.১ মস্তিষ্ক সুষুমাত্রাস (CSF)-এর যেকোনো একটি অবস্থান ও একটি কাজ লেখো।
৩.২ অক্ষিগোলকের নিম্নলিখিত দুটি অংশের একটি করে কাজ লেখো।
৩.৩ গর্ভসঞ্চার সূচিত হলে প্রোজেস্টেরন হরমোন কী কী ভূমিকা পালন করে?
৩.৪ মানুষের প্রাত্যহিক জীবনে হাঁচি ও কাশি ঘটার উদ্দেশ্য যথাক্রমে কী কী?
৩.৫ ফার্ণের জীবনচক্রে রেণুজনু ও লিঙ্গজনুর ধারাবাহিক দশাগুলোর নাম সারণির সাহায্যে লেখো।
৩.৬ শব্দচিত্রের মাধ্যমে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিটি উপস্থাপন করো।
৩.৭ ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি একটি চকের সাহায্যে দেখাও।
৩.৮ বংশগতি সম্পর্কিত নিচের শব্দ দুটি ব্যাখ্যা করো –
- লোকাস
- অ্যালিল
৩.৯ মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা একটি ক্রসের মাধ্যমে মূল্যায়ন করো।
৩.১০ একজন বর্ণান্ধতার বাহক মহিলা কোনো স্বাভাবিক বর্ণদৃষ্টি সম্পন্ন পুরুষকে বিবাহ করলে এবং তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান হলে— পুত্র ও কন্যার প্রত্যেকের মধ্যে বর্ণান্ধতা প্রকাশের সম্ভাবনা কত? একটি ক্রসের মাধ্যমে দেখাও।
৩.১১ লবণসহনশীল সুন্দরী গাছের লবণগ্রন্থির ভূমিকা ব্যাখ্যা করো।
৩.১২ ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিম্নলিখিত দুটি প্রতিপাদ্য বিষয় ব্যাখ্যা করো –
- অত্যধিক হারে বংশবৃদ্ধি
- প্রাকৃতিক নির্বাচন
৩.১৩ মৌমাছি তার ওয়াগল নৃত্যের মাধ্যমে কীভাবে মৌচাক ও সূর্যের অবস্থানের সাপেক্ষে খাদ্যের উৎসের অবস্থান প্রকাশ করে?
৩.১৪ মানব স্বাস্থ্য ও জীবজগতের ওপর শব্দদূষণের একটি করে প্রভাব লেখো।
৩.১৫ “সুন্দরবনের একটি পরিবেশগত সমস্যা হলো দূষণ” — সুন্দরবন অঞ্চলে দূষণের চারটি উৎস চিহ্নিত করো।
৩.১৬ নাইট্রোজেন চক্র ব্যাহত হলে যে যে সমস্যা সৃষ্টি হয় তার দুটি উল্লেখ করো।
৩.১৭ কুমির ও রেড পান্ডা প্রতিটির সংরক্ষণের পদ্ধতিগুলি যথাক্রমে ব্যাখ্যা করো।
👉 “Mock test দিতে চাইলে 👉 Madhyamik Life Science Mock Test attempt করুন”
বিভাগ – ঘ
৪। নীচের ছয়টি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। (প্রতিটি প্রশ্নের মান ৫): (5×6=30)
৪.১ মানুষের স্নায়ুকোষের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো –
(ক) শ্বান কোষ
(খ) মায়েলিন শিথ
(গ) ডেনড্রাইট
(ঘ) র্যানভিয়ারের পর্ব
অথবা
একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো —
(ক) ক্রোমাটিড
(খ) সেন্ট্রোমিয়ার
(গ) নিউক্লিওলার অর্গানাইজার
(ঘ) টেলোমিয়ার
৪.১ (A) (কেবলমাত্র দৃষ্টি প্রতিবন্ধকতা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য)
নিউরোনের নিম্নলিখিত পাঁচটি অংশের প্রত্যেকটির একটি করে কাজ লেখো –
(ক) ডেনড্রন
(খ) অ্যাক্সন
(গ) মায়েলিন শিথ
(ঘ) শ্বান কোষ
(ঙ) র্যানভিয়ারের পর্ব
অথবা
ইউক্যারিওটিক ক্রোমোজোমের নিম্নলিখিত গঠনগত অংশগুলির একটি করে বৈশিষ্ট্য বর্ণনা করো –
(ক) সেন্ট্রোমিয়ার
(খ) নিউক্লিওলার অর্গানাইজার
(গ) স্যাটেলাইট
(ঘ) টেলোমিয়ার
৪.২ জীবজগতের পাঁচটি অযৌন জনন পদ্ধতি উপযুক্ত উদাহরণসহ বর্ণনা করো।
অথবা
মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে নিম্নলিখিত তিনটি বিষয়ে পার্থক্য নিরূপণ করো –
- ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি
- সংঘটনের স্থান
- উৎপন্ন কোষের সংখ্যা ও প্রকৃতি
৪.৩ সম্পূর্ণ প্রকটতার ঘটনাটি ব্যাখ্যা করো। হিমোফিলিয়ায় আক্রান্ত একজন মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে এবং তাদের দুটি পুত্রসন্তান হলে ওই দুটি পুত্রের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ?
অথবা
মেন্ডেলের দ্বিসংকর জনন সংক্রান্ত ফলাফল থেকে প্রাপ্ত সূত্রটি বিবৃত করো। বিশুদ্ধ দীর্ঘ ও গোলাকার বীজযুক্ত মটরগাছ (TTRR) এবং বিশুদ্ধ খাটো ও কুঞ্চিত বীজযুক্ত মটরগাছ (ttrr)-এর সংকরায়ণে F₂ জনুতে উৎপন্ন ফিনোটাইপগুলি, তাদের অনুপাত এবং সংশ্লিষ্ট জিনোটাইপগুলি লেখো।
৪.৪ জীবনের জৈব-রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষাটি বর্ণনা করে এর তাৎপর্য উল্লেখ করো।
অথবা
শিম্পাঞ্জির খাদ্যসংগ্রহ সংক্রান্ত সমস্যা সমাধানের দুটি কৌশল বর্ণনা করো। জিরাফের গ্রীবা লম্বা হওয়ার ঘটনা অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করো।
৪.৫ নাইট্রোজেন চক্রটি একটি শব্দচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। বায়ুদূষণকারী ভাসমান কণা ও গ্রিনহাউস গ্যাসের প্রতিটির দুটি করে উৎস একটি সারণির সাহায্যে লেখো।
অথবা
জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধির ফলে সৃষ্ট যে-কোনো পাঁচটি সমস্যা বর্ণনা করো এবং সংশ্লিষ্ট কারণগুলি ব্যাখ্যা করো।
৪.৬ জীববৈচিত্র্য সংরক্ষণে যৌথ বন ব্যবস্থাপনার ভূমিকা লেখো।
অথবা
“সুন্দরবনের পরিবেশগত সমস্যা হলো খাদ্য ও খাদকের সংখ্যাগত ভারসাম্যের ব্যাঘাত” – তিনটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। বায়োস্ফিয়ার রিজার্ভের গঠনগত অংশগুলির নাম লেখো এবং একটি উদাহরণ দাও।
Madhyamik Life Science Question Paper 2026 PDF
নিম্নে WBBSE Official Original Madhyamik Life Science Question Paper 2026 PDF প্রদান করা হলো যা আপনারা চাইলে Download অথবা Share করতে পারবেন।
🔗 Madhyamik Syllabus 2026
👉“Madhyamik All Subjects Syllabus”
🔗 Madhyamik Previous Year Question Papers
👉“Previous Years All Subject Question Papers”
Related Posts
- 📘 Madhyamik Life Science Syllabus 2026
- 📄 Madhyamik 2025 Life Science Question Paper
- 🧪 Life Science Mock Test for Madhyamik
- 📊 Madhyamik Exam Pattern 2026
Madhyamik Life Science Question Paper 2026 – Download PDF with Answers আপনার preparation-কে আরও focused, structured এবং scoring করে তুলবে। নিয়মিত question paper practice করলে আপনি সহজেই important topics identify করতে পারবেন এবং answer writing skill improve করতে পারবেন।
Madhyamik Life Science Question Paper 2026 Solution সহ practice করার ফলে আপনি শুধু উত্তর জানবেন না, বরং কীভাবে scientific way-এ answer লিখতে হয় সেটাও শিখতে পারবেন—যা ভালো নম্বর পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই দেরি না করে এখনই Madhyamik Life Science Question Paper 2026 with Answer PDF download করুন, নিয়মিত practice করুন এবং Madhyamik 2026 exam-এ Life Science-এ ভালো ফল করার জন্য নিজেকে প্রস্তুত করুন!