Madhyamik 2026 Mathematics Question Paper – Download PDF with Answers

WBBSE বোর্ডের Madhyamik 2026 Mathematics Question Paper কি শুধু exam-এর জন্য? না – এটাই আপনার preparation-এর সবচেয়ে powerful tool!

যদি আপনি Madhyamik 2026 Mathematics Question Paper – Download PDF with Answers খুঁজছেন, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। এই Madhyamik 2026 Mathematics Question Paper -এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন exam pattern, marks distribution এবং কোন ধরনের অঙ্ক বেশি আসে—যা ভালো নম্বর পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই পোস্টে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 2026 সালের মাধ্যমিক Mathematics question paper with answers, যাতে আপনি শুধু practice-ই নয়, বরং step-by-step solution ও smart solving technique শিখতে পারেন।

এখনই Madhyamik 2026 Mathematics Question Paper PDF download করুন, নিয়মিত practice করুন এবং নিজের math preparation-কে next level-এ নিয়ে যান!

Madhyamik 2026 Mathematics Question Paper

1. নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো:      (1×6=6)

(i)  কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, বার্ষিক সরল সুদের হার কত?

(a) 5%

(b) 10%

(c) 15%

(d) 20%

(ii) ax2+bx+c = 0(a>0) এর বীজদুটি সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হওয়ার শর্ত হবে –

(a) b = 0, c =0

(b) b = 0, c > 0

(c) b = 0, c < 0

(d) b > 0, c = 0

(iii) 6, 7, x, y, 16 সংখ্যাগুলির গড় 9 হলে,

(a) x+ y = 21

(b) x+y =16

(c) x- y =21

(d) x-y = 19

(iv) একটি বৃত্তের 121 সেমি দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে 77° কোণ উৎপন্ন করলে বৃত্তটির ব্যাসার্ধ হবে –

(a) 110 সেমি

(b) 100 সেমি

(c) 90 সেমি

(d) 70 সেমি

(v) একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য a একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে a d এর সম্পর্ক হবে –

(a) √2a = d

(b) √3a =d

(c) a = √3d

(d) a = √2d

(vi) O কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। BC কে E পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হল। কোণ DCE = 96°হলে কোণ BOD এর মান কত?

(a) 42°

(b) 84°

(c) 142°

(d) 168°

2. শূন্যস্থান পূরণ করো (যেকোনো পাঁচটি):      (1×5=5)

(i) এক বছরে আসল ও সুদ–আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার _______

Ans:- 12 %

(ii) (3-5) এর অনুবন্ধী করণী _______

Ans:- (-√3-5)

(iii) কোনো বৃত্তের একটি ব্যাসের দুই প্রান্তে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর _______

Ans:- সমান্তরাল

(iv) যদি x = a secθ y = b sinθ হলে এর মান হবে _______

Ans:- 1

(v) একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 3r হলে, তার সমগ্রতলের ক্ষেত্রফল _______

Ans:- 27 pai r2

(vi)  1, 2, 3, 4, 5 সংখ্যাগুলির পরিসংখ্যা যথাক্রমে 1, 2, 3, 4, f এবং এদের যৌগিক গড় 4 হলে f এর মান _______

Ans:- 10

3. সত্য বা মিথ্যা লেখো (যে কোনো পাঁচটি):       (1×5=5)

(i) sin2 θ = (sin θ)2, 0 < θ < 90

Ans:- সত্য

(ii) 4 সেমি. ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে অন্তর্লিখিত বৃহত্তম ঘনকের বাহুর দৈর্ঘ্য 42 সেমি।

Ans:- মিথ্যা

(iii) অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থিত কোণ স্থূলকোণ।

Ans:- মিথ্যা

(iv) x-3, x-1, 7, x, 2x-1, 3x-5 রাশিগুলির যৌগিক গড় 7.5 হলে উহাদের মধ্যমা 3 হবে।

Ans:- মিথ্যা

(v) x ∝ হলে (xy)10 ধ্রুবক

Ans:- সত্য

(vi) একটি ব্যবসায়ে রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা।

Ans:- মিথ্যা

4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো দশটি):        (2×10=20)

(i) A এবং B যথাক্রমে 15000 টাকা ও 45000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করল। 6 মাস পর B লভ্যাংশ হিসাবে 3030 টাকা পেলো, A এর লভ্যাংশ কত?

Ans:- 1010 টাকা।

(ii) ত্রিভুজ ABC এর BC বাহুর সমান্তরাল সরল রেখা AB ও AC বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে। যদি AP=4 সেমি, QC=9 সেমি এবং PB=AQ হয় তাহলে PB এর মান নির্ণয় করো।

Ans:- 6 সেমি।

(iii) O কেন্দ্রীয় বৃত্তে AB ও CD দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। AOB=60 এবং CD=6 সেমি. হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত?

Ans:- 6 সেমি।

(iv) tanθ + cotθ =2 হলে, tan7 θ + cot7 θ এর মান নির্ণয় করো।

Ans:- 2

(v) x ও y ধনাত্মক বাস্তব রাশি হলে, secθ=হতে পারে কী? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

Ans:- secθ= সম্ভব যখন x > y

(vi) দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে, তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো।

Ans:- 9:32

(vii) যদি x1, x2, …….., xn সংখ্যাগুলির যৌগিক গড় হয়, তাহলে প্রমাণ করো যে,

Ans:- সমাধান দেখ।

(viii) সুদের হার 5.5% থেকে 6 % এ বৃদ্ধি করলে কিছু টাকার বার্ষিক সুদ 49.50 টাকা বৃদ্ধি পায়। আসল নির্ণয় করো।

Ans:- 9900 টাকা।

(ix) x2 -4x =K(x-1)-5 সমীকরণটির বীজ দুটির সমষ্টি 7 হলে K এর মান নির্ণয় করো।

Ans:- k=3

(x) (a+b):= 2:1 হলে a:b এর মান নির্ণয় করো।

Ans:- 1:1

(xi) একটি গোলকের ব্যাসার্ধ 50% বাড়ালে আয়তন শতকরা কত বাড়বে?

Ans:- 237.5%

(xii) ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। যদি AD=AB, DAC=60° এবং BOC=50° হয় তাহলে ACD এর মাণ নির্ণয় করো।

Ans:- 35°

5. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:        (5×1=5)

(i) যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 4%, দ্বিতীয় বছর 5% হয়, তাহলে 25000 টাকার দু বছরের সুদ নির্ণয় করো।

Ans:- 2300 টাকা

(ii) তিন বন্ধু 4800 টাকা, 6600 টাকা ও 9600 টাকা নিয়ে একটি যোউথ ব্যবসা শুরু করেন। প্রথম জন দেখা শোনার জন্য 1/8 অংশ বেতন হিসাবে পেল এবং বাকি লাভ মূলধনের অনুপাতে বন্টিত হল। এক বছর পর প্রথমজন 780 টাকা পেলে বাকি দুজন কত টাকা করে পাবে?

Ans:- দ্বিতীয় বন্ধু পাবে 660 টাকা ও তৃতীয় বন্ধু 960 টাকা।

6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:       (3×1=3)

(i) সমাধান করোঃ

 b(c-a)x2 +c (a-b)x +a(b-c) =0

(ii) দুই অঙ্কের একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 3 কম। অঙ্ক দ্বয়ের গুণফল সংখ্যাটি থেকে 15 কম । সংখ্যাটি নির্ণয় করো।

7. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:       (3×1=3)

(i) (x3+y3) ∝ (x3-y3) হলে দেখাও যে, (x2+y2) ∝ xy

(ii) x(2-√3) =y(2+√3) =1 হলে, 3x2 -5xy+3y2 এর মান নির্ণয় করো ।

8. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:       (3×1=3)

(i) এবং a+b+c ≠0 হলে, প্রমাণ করো যে a = b = c

(ii) x = হলে, এর মান নির্ণয় করো।

9. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:         (5×1=5)

(i) প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যেকোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ ।

(ii) প্রমাণ করো যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শো করলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখার ওপর অবস্থিত হবে ।

10. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:       (3×1=3)

(i) একটি সমদ্বিবাহু ত্রিভুজ ABC এর ∠B সমকোণ । BAC এর সমদ্বিখন্ডক BC কে D বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে CD2 = 2BD2

(ii) ABCD আয়তক্ষেত্রের অভন্তরে O একটি বিন্দু, প্রমাণ করো যে OA2+OC2 = OB2+OD2

11. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:       (5×1=5)

(i) ত্রিভুজ ABC এর ভূমি BC=6 সেমি, ∠ABC=60° ও AB=8 সেমি। ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো।

(ii) 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো।

 12. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও:        (3×2=6)

(i) একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো।

(ii) যদি tanθ= হয় তাহলে sinθ + cosθ এর মান নির্ণয় করো।

(iii) A ও B পরস্পর পূরক কোণ হলে, দেখাই যে, (sinA + sinB )2 =1+2sinA sinB

13. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:       (5×1=5)

(i) একটি বাড়ির ছাদ থেকে একটি ল্যাম্প পোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30° ও θ°। বাড়ি ও ল্যাম্পপোস্টের উচ্চতার অনুপাত 3:2 হলে θ এর মাণ কত?

(ii) একটি টিলার পাদদেশ থেকে তার শীর্ষের উন্নতি কোণ 45° ।টিলার দিকে 30° ঢাল বেয়ে 100 মিটার যাওয়ার পর উন্নতি কোণ হয় 60°। টিলাটির উচ্চতা নির্ণয় করো।

14. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও:       (4×2=8)

(i) একটি নিরেট আয়তঘনের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 4:3:2। এবং সমগ্রতলের ক্ষেত্রফল 468 বর্গ সেমি, আয়তঘনের আয়তন নির্ণয় করো।

Ans:- 648 ঘনসেমি।

(ii) 20 সেমি উচ্চতা বিশিষ্ট একটি ফাঁপা চোঙের অন্তর্ব্যাসার্ধ ও বহির্ব্যাসার্ধ যথাক্রমে 4 সেমি ও 5 সেমি। এই চোঙটিকে গলিয়ে চোঙের এক তৃতীয়াংশ উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু তৈরি করা হল, শঙ্কুর ভূমিতলের ব্যাস নির্ণয় করো।

Ans:- 18 সেমি।

(iii) 9 সেমি. দৈর্ঘ্যের অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলাকার পাত্র জলপূর্ণ আছে। ওই জল 3 সেমি ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি বোতলে ভর্তি করা হলে কতগুলি বোতল জলপূর্ণ হবে?

Ans:- 54 টি বোতল।

15. যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও:       (4×2=8)

(i) নীচের তথ্যের গড় নির্ণয় করো।

শ্রেণী পরিসংখ্যা5 -1415-2425-3435-4445-5455-64
ছাত্র সংখ্যা361820103

Ans:- 35.67 প্রায়।

(ii) প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা (বৃহত্তর সূচক) তালিকা তৈরি করে ছক কাগজে ওজাইভ অঙ্কন করো।

 শ্রেণি100-120120-140140-160160-180180-200
পরিসংখ্যা81410124

Ans:- ছক দেখ।

(iii) নীচের পরিসংখ্যা বিভাজন ছক থেকে তথ্যটির সংখ্যাগুরু মান নির্ণয় করো।

প্রাপ্ত নম্বর10 এর কম20 এর কম30 এর কম40 এর কম50 এর কম60 এর কম
শিক্ষার্থী সংখ্যা81529426070

Ans:- 43.85 প্রায়।

🔗Madhyamik Syllabus 2026

 👉“Madhyamik All Subjects Syllabus”

🔗Madhyamik Previous Year Question Papers

 👉“Previous Years All Subject Question Papers”

Related Posts

Madhyamik 2026 Mathematics Question Paper – Download PDF with Answers আপনার preparation-কে আরও strong, accurate এবং exam-oriented করে তুলবে। নিয়মিত question paper practice করলে আপনি সহজেই important topics identify করতে পারবেন, speed improve করতে পারবেন এবং calculation error কমাতে পারবেন।

Answer সহ practice করার ফলে আপনি শুধু অঙ্ক সমাধান করতেই শিখবেন না, বরং কীভাবে কম সময়ে সঠিকভাবে solve করতে হয় সেটাও আয়ত্ত করতে পারবেন – যা মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

তাই দেরি না করে এখনই Madhyamik 2026 Mathematics Question Paper with Answers PDF download করুন, নিয়মিত practice শুরু করুন এবং Madhyamik 2026 exam-এ গণিতে ভালো নম্বর নিশ্চিত করুন!