Madhyamik 2017 History Question Paper Solved – PDF Download

মাধ্যমিক ২০১৭ সালের History question paper কি শুধু পুরনো প্রশ্নপত্র? একদমই না! এটি আপনার Madhyamik  Exam 2026 প্রস্তুতির  জন্য একটি smart revision tool।

যদি আপনি Madhyamik 2017 History Question Paper Solved – PDF Download খুঁজছেন, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এইMadhyamik 2017 History Question Paper Solved – PDF Download -এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন—কোন ধরনের প্রশ্ন বেশি আসে, কীভাবে answer লিখলে বেশি নম্বর পাওয়া যায় এবং exam pattern কেমন থাকে।

এই Madhyamik 2017 History Question Paper Solved – PDF Download পোস্টে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 2017 সালের মাধ্যমিক History question paper with detailed solutions, যাতে আপনি শুধু practice-ই নয়, বরং answer writing style ও key points-ও শিখতে পারেন।

এখনই PDF download করুন, practice শুরু করুন এবং নিজের preparation-কে আরও strong করে তুলুন!

Madhyamik 2017 History Question Paper

2017

 ইতিহাস

(নতুন পাঠক্রম)

সময় – 3 ঘন্টা 15 মিনিট

নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – 90

বিভাগ – ক

১. সঠিক উত্তরটি নির্বাচন করো:  (1×20=20)

১.১ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন —

(ক) ইংরেজরা

(খ) ওলান্দাজরা

(গ) ফরাসিরা

(ঘ) পোর্তুগিজরা

 ১.২ বিপিনচন্দ্র পাল লিখেছেন —

(ক) সত্তর বৎসর

(খ) জীবনস্মৃতি

(গ) এ নেশন ইন মেকিং

(ঘ) আনন্দমঠ

১.৩ ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন —

(ক) উমেশচন্দ্র দত্ত

(খ)  শিশিরকুমার ঘোষ

(গ) কৃষ্ণচন্দ্র মজুমদার

(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ

১.৪ সাধারন জনশিক্ষা কমিটি গঠিত হয় —

(ক) ১৭১৩ খ্রিস্টাব্দে

(খ) ১৯১৩ খ্রিস্টাব্দে

(গ) ১৮১৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে

১.৫ নববিধান প্রতিষ্ঠা করেছিলেন —

(ক) দয়ানন্দ সরস্বতী

(খ) কেশবচন্দ্র সেন

(গ) স্বামী বিবেকানন্দ

(ঘ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর

১.৬ সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন —

(ক) চুয়াড় বিদ্রোহ

(খ) কোল বিদ্রোহ

(গ) সাঁওতাল বিদ্রোহ

(ঘ) মুন্ডা বিদ্রোহ

১.৭ ১৮৭৮ খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় —

(ক) দুটি স্তরে

(খ) তিনটি স্তরে       

(গ) চারটি স্তরে

(ঘ) পাঁচটি স্তরে

 ১.৮ ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন —

(ক) সুভাষচন্দ্র বসু

(খ) জওহরলাল নেহরু

(গ) বি ডি সাভারকার

(ঘ) রাসবিহারী বসু

১.৯ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল —

(ক) ভারত সভা

(খ) ভারতের জাতীয় কংগ্রেস

(গ) বঙ্গভাষা প্রভাশিকা সভা

(ঘ) ল্যান্ড হোন্ডার্স সোসাইটি

১.১০ ‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন —

(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) নন্দলাল বসু

(ঘ) গগেন্দ্রনাথ ঠাকুর

১.১১ ভারতে ‘হাফ টোন’ প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন —

(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

(খ) সুকুমার রায়

(গ) পঞ্চানন কর্মকার

(ঘ) চার্লস উইলকিন্স

১.১২ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন —

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) স্বামী বিবেকানন্দ

(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

১.১৩ ‘একা’ আন্দোলনের নেতা ছিলেন —

(ক) মাদারি পাসি

(খ) ডঃ বি আর আম্বেদকর

(গ) মহাত্মা গান্ধি

(ঘ) বাবা রামচন্দ্র

১.১৪ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল —

(ক) ১৯১৭ খ্রিস্টাব্দে

(খ) ১৯২০ খ্রিস্টাব্দে

(গ) ১৯২৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯২৯ খ্রিস্টাব্দে

১.১৫ বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল —

(ক) বোম্বাইয়ে

(খ) পাঞ্জাবে

(গ) মাদ্রাজে

(ঘ) গুজরাটে

১.১৬ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল —

(ক) ১৯০৪ খ্রিস্টাব্দে

(খ) ১৯০৫ খ্রিস্টাব্দে

(গ) ১৯০৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে

১.১৭ মাতঙ্গিনী হাজরা ‘ভারত ছাড়ো’ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে —

(ক) তমলুক

(খ) সুতাহাটা

(গ) বরিশাল

(ঘ) পুরুলিয়া

১.১৮ দীপালী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন —

(ক) কল্পনা দত্ত

(খ) লীলা নাগ

(গ) বাসন্তী দেবী

(ঘ) বীনা

১.১৯ ভারতের ‘লৌহমানব’ বলা হয় —

(ক) মহাত্মা গান্ধিকে

(খ) সর্দার বল্লভভাই প্যাটেলকে 

(গ) মহম্মদ আলি জিন্নাকে

(ঘ) রাজেন্দ্র প্রসাদকে

১.২০ ‘ট্রেন টু পাকিস্তান’ লিখেছেন —

(ক) জওহরলাল নেহরু

(খ) ভি পি মেনন

(গ) খুশবন্ত সিং

(ঘ) সলমন রুশদি

বিভাগ – খ

২. যে-কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে):    (1×16=16)

উপবিভাগ – ২.১

একটি বাক্যে উত্তর দাও:

২.১.১ ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ দ্বারকানাথ বিদ্যাভূষণ

২.১.২ সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?

উত্তরঃ মহাফেজখানায়

২.১.৩ বাংলায় কোন শতককে ‘নবজাগরণের শতক’ বলা হয়?

উত্তরঃ উনিশ শতককে

২.১.৪ ‘উলগুলান’ বলতে কী বোঝায়?

উত্তরঃ চরম বিশৃঙ্খলা

 

উপবিভাগ – ২.২

ঠিক বা ভুল নির্ণয় করো:

২.২.১ শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন।

উত্তরঃ ভুল।

 ২.২.২  মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল  ছিলেন লর্ড ডালহৌসি।

উত্তরঃ ভুল।

 ২.২.৩ ‘গোরা’ উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন।

উত্তরঃ ভুল।

 ২.২.৪ গান্ধিজি ও ড. আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন।

উত্তরঃ ভুল।

উপবিভাগ – ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও:


উত্তরঃ ২.৩.১ -(২), ২.৩.২- (৩), ২.৩.৩- (৪), ২.৩.৪- (১)

 

উপবিভাগ – ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখ:

২.৪.১ সাঁওতাল বিদ্রোহের এলাকা,

২.৪.২ নীল বিদ্রোহের একটি কেন্দ্র,

২.৪.৩ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ,

২.৪.৪ পুনর্গঠিত রাজ্য গুজরাট

 

উপবিভাগ – ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

২.৫.১ বিবৃতি: ‘একা’ আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে।

২.৫.২ বিবৃতি: ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে।

২.৫.৩ বিবৃতি: বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল।

২.৫.৪ বিবৃতি: ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়।

 

বিভাগ – গ

৩. দুটি অথবা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ১১টি):  (2×11=22)

৩.১ সামাজিক ইতিহাস কী?

৩.২ ইতিহাসের উপাদানরূপে সংবাদপত্রের গুরুত্ব কী ?

৩.৩ বাংলার নারীশিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো ।

৩.৪ ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন ?

৩.৫ ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?

৩.৬ নীলকররা নীলচাষিদের ওপর কীভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো।

৩.৭ উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে ‘সভাসমিতির যুগ’ বলা হয় কেন?

৩.৮ ‘আনন্দমঠ’ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল?

৩.৯ উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স’ -এর ভূমিকা কী ছিল?

৩.১০ ‘বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?

৩.১১ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?

৩.১২ ‘ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি’ কেন প্রতিষ্ঠিত হয়েছিল?

৩.১৩ রশিদ আলি দিবস কেন পালিত হয়েছিল?

৩.১৪ দলিত কাদের বলা হয়?

৩.১৫ দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি দলিল বলতে কী বোঝায়?

৩.১৬ ১৯৫০ সালে কেন নেহেরু-লিয়াকৎ চুক্তি স্বাক্ষর হয়েছিল?

 

বিভাগ – ঘ

৪. সাত-আটটি বাক্যে যে-কোনো ছ-টি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও):    (4×6=24)

উপবিভাগ – ৪.১

৪.১ নারী ইতিহাসের ওপর একটি টীকা লেখো ।

৪.২ স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ ব্যাখ্যা করো ।

 

উপবিভাগ – ৪.২

৪.৩ ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন?

৪.৪ ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল?

 

উপবিভাগ – ৪.৩

৪.৫ ছাপা বইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।

৪.৬ কারিগরি শিক্ষার বিকাশে ‘বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট’ -এর কী ভূমিকা ছিল?

 

উপবিভাগ – ৪.৪

৪.৭ দলিত আন্দোলন বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টীকা লেখো।

৪.৮ স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল?

 

বিভাগ – ঙ

৫. পনেরো-ষোলোটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:  (8×1=8)

৫.১ শিক্ষাবিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো । (5+3)

৫.২ সংক্ষেপে মহাবিদ্রোহের (১৮৫৭) চরিত্র বিশ্লেষণ করো।

৫.৩ সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

Madhyamik 2017 History Question Paper PDF Download

🔗Madhyamik Previous Year Question Papers with Answers

🔗Madhyamik Syllabus 2026

Previous Years Madhyamik History Question Paper:

Madhyamik History Question Paper 2023 Click Here
Madhyamik History Question Paper 2022 Click Here
Madhyamik History Question Paper 2020 Click Here
Madhyamik History Question Paper 2019 Click Here
Madhyamik History Question Paper 2018 Click Here
Madhyamik History Question Paper 2017 Click Here

Madhyamik 2017 History Question Paper Solved – PDF Download আপনার preparation-কে আরও মজবুত এবং scoring করে তুলবে। নিয়মিত solved paper practice করলে আপনি সহজেই important topics, question pattern এবং answer writing technique আয়ত্ত করতে পারবেন। 

Solution সহ Madhyamik previous years question practice করার ফলে আপনি শুধু উত্তর জানবেন না, বরং কীভাবে লিখলে বেশি নম্বর পাওয়া যায় সেটাও শিখবেন—যা মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 তাই দেরি না করে এখনই Madhyamik 2017 History Question Paper Solved – PDF Download করুন, নিয়মিত practice করুন এবং Madhyamik 2026 পরীক্ষায় সফলতার দিকে এগিয়ে যান!