Madhyamik Bengali Question Paper 2026 | মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র উত্তর সহ pdf

প্রিয়, ছাত্রছাত্রী তোমারা যারা এই বছর অর্থাৎ Madhyamik 2026 পরীক্ষার্থী, তোমাদের জন্য Madhyamik Bengali Question Paper 2026 এবং মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র উত্তর সহ pdf এই আর্টিকেলের মাধ্যমে আমরা শেয়ার করতে চলেছি। সাথে যেসকল ছাত্রছাত্রীরা আগামী বছরগুলতে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই আর্টিকেলের একদম নিম্নে বিগত ১০ বছরের সমস্ত প্রশ্নপত্রের লিংক প্রদান করা হয়েছে।  

Madhyamik Bengali Question Paper 2026

2026

বাংলা 

প্রথম ভাষা

সময় – ৩ ঘণ্টা ১৫ মিনিট

প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘন্টা উত্তর লেখার জন্য

[নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ৯০ বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান – ১00]

১. সঠিক উত্তরটি নির্বাচন করো:      (১৭×১=১৭)

১.১ “ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি।” – কোন্ ছদ্মবেশে?

(ক) পুলিশ

(খ) পাগল

(গ) বাইজি

(ঘ) বৈরাগী

১.২ “আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ” – ধর্মভীরু’ মানুষটি কে?

(ক) রামদাস

(খ) গিরীশ মহাপাত্র

(গ) জগদীশবাবু

(ঘ) নিমাইবাবু

১.৩ অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন?

(ক) এগারোজনকে

(খ) চোদ্দজনকে

(গ) কুড়িজনকে

(ঘ) একুশজনকে

১.৪ “আমাদের ডান পাশে ধ্বস, আমাদের বাঁয়ে ______”

(ক) সমুদ্র

(খ) গিরিখাদ

(গ) পর্বত

(ঘ) জনপদ

১.৫ প্রলয়োল্লাসকবিতার উৎসগ্রন্থ –

(ক) অগ্নিবীণা

(খ) সাম্যবাদী

(গ) প্রলয়শিখা

(ঘ) সর্বহারা

১.৬ কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত?

(ক) গঙ্গা তীরে

(খ) যমুনা তীরে

(গ) সিন্ধুতীরে

(ঘ) সরযুতীরে

১.৭ “বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো।” – কী কম থাকলে ভালো হয়?

(ক) ছন্দ

(খ) অলংকার

(গ) পরিভাষা

(ঘ) আভিধানিক অর্থ

১.৮ “নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র ………….”

(ক) অন্নদাশঙ্কর রায়

(খ) সুভাষ মুখোপাধ্যায়

(গ) সুকুমার রায়

(ঘ)সত্যজিৎ রায়

১.৯ পরিভাষার উদ্দেশ্য হল –

(ক) কোনো বিষয়কে বর্ণনা করা

(খ) অর্থ সুনির্দিষ্ট করা

(গ) ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা

(ঘ) অর্থের ব্যাখ্যা দেওয়া

১.১০ রামের চেয়ে শ্যাম ভালো খেল। রেখাঙ্কিত অংশ হল –

(ক) অপাদান কারক

(খ) সম্বন্ধ পদ

(গ) কর্তৃকারক

(ঘ) কর্মকারক

১.১১ বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তবে সেই কর্তাকে বলে –

(ক) উহা কর্তা

(খ) সহযোগী কর্তা

(গ) সমধাতুজ কর্তা

(ঘ) প্রযোজক কর্তা

১.১২ যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয়, সেই সমাসের নাম –

(ক) দ্বন্দ্ব সমাস

(খ) দ্বিগু সমাস

(গ) অলোপ সমাস

(ঘ) নিত্য সমাস

১.১৩ ‘ক্ষণস্থায়ী‘ – পদটির সমাস হল –

(ক) করণ তৎপুরুষ

(খ) নিমিত্ত তৎপুরুষ

(গ) ব্যাপ্তি তৎপুরুষ

(ঘ) অপাদান তৎপুরুষ

১.১৪ দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে –

(ক) জটিল বাক্য

(খ) যৌগিক বাক্য

(গ) মিশ্র বাক্য

(ঘ) নির্দেশক বাক্য

১.১৫ ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল। – বাক্যটি হল

(ক) সরল বাক্য

(খ) জটিল বাক্য

(গ) যৌগিক বাক্য

(ঘ) মিশ্র বাক্য

১.১৬ যে বাচ্যে কর্ম প্রধান হয়ে ওঠে তাকে বলে –

(ক) কর্তৃবাচ্য

(খ) কর্মবাচ্য

(গ) ভাববাচ্য

(ঘ) কর্মকর্তৃবাচ্য

১.১৭ ‘তোমার গল্প আমি ছাপিয়ে দেব’। এটি কোন বাচ্যের উদাহরণ?

(ক) কর্তৃবাচ্য

(গ) কর্মবাচ্য

(খ) কর্মকর্তৃবাচ্য

(ঘ) ভাববাচ্য

২. কম-বেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও:   (১৯×১ = ১৯)

২.১ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:   (8×১=৪)

২.১.১ “-কী আশ্চর্য ! চমকে ওঠে ভবতোষ – ভবতোষের চমকে ওঠার কারণ কী?

Ans:- বিরাগীবেশী হরিদার ঝোলার ভিতর থেকে গীতা বের হতে দেখে এবং তাঁর শান্ত ও গম্ভীর রূপ দেখে ভবতোষ চমকে উঠেছিল।

২.১.২ অমৃতের বয়স কত?

Ans:- অদল-বদল গল্প অনুযায়ী অমৃতের বয়স ছিল দশ বছর।

২.১.৩ “এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ, অবসন্ন হইয়া আসিতেছে।”– কোন্ ‘ভীষণ মধুর শব্দউদ্দিষ্ট ব্যক্তিকে অবসন্ন করেছিল?

Ans:- নদীর বিদ্রোহ গল্পে নদেরচাঁদের কাছে নদীর উন্মত্ত জলরাশির অবিরাম কলরোল বা গর্জনই ছিল সেই ভীষণ মধুর শব্দ।

২.১.৪ “মুখ ফিরাইয়া হাসি গোপন করিল – হাসি গোপন করার কারণ কী?

Ans:- পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক ভেবে পুলিশ নিমাইবাবু যখন গিরিশ মহাপাত্রের অদ্ভুত সাজপোশাক ও বেশভূষা পরীক্ষা করছিলেন, তখন তা দেখে অপূর্ব হাসি গোপন করেছিল।

২.১.৫ “সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, কী নিয়ে শোরগোল পড়ে?

Ans:- তপনের লেখা গল্প ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় ছাপা হয়েছে এবং সেই পত্রিকা হাতে নিয়ে মাসি ও মেসো বাড়িতে আসায় শোরগোল পড়ে যায়।

২.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও:  (8×১=৪)

২.২.১ “দণ্ডচারি এই মতে” – এক দণ্ড মানে কত সময়?

Ans:- প্রাচীন ভারতীয় সময় গণনায় এক দণ্ড মানে ২৪ মিনিট।

২.২.২ “ক্ষমা করো” – এই উক্তির মধ্যে দিয়ে কবির কী মনোভাব প্রকাশ পেয়েছে?

Ans:- আফ্রিকা’ কবিতায় “ক্ষমা করো” উক্তির মাধ্যমে কবি হিংস্র সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে অপমানিত আফ্রিকার প্রতি মানবিকতা, সহানুভূতি ও সৌজন্যের আবেদন প্রকাশ করেছেন।

২.২.৩ “প্রণমিয়া, ধাত্রীর চরণে,” – এই ধাত্রীরপরিচয় দাও।

Ans:- অভিষেক’ কাব্যাংশে ‘ধাত্রী’ বলতে ইন্দ্রজিতের ধাত্রীমাতা প্রভাষাকে বোঝানো হয়েছে, যাঁর ছদ্মবেশে লক্ষ্মী লঙ্কায় আগমন করেছিলেন।

২.২.৪ “সমস্ত সমতলে ধরে গেল আগুন” – আগুন ধরার কারণ কী?

Ans:- অসুখী একজন’ কবিতায় যুদ্ধের বিভীষিকা ও আগ্নেয় পাহাড়ের মতো ভয়াবহ যুদ্ধদাবানলের কারণেই সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল।

২.২.৫ “আমাদের পথ নেই আর” – তাহলে আমাদের কী করণীয়?

Ans:- আমাদের পথ নেই আর” অবস্থায় কবি আমাদের হাতে হাত রেখে পরস্পরের সঙ্গে ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ হয়ে থাকার করণীয় নির্দেশ দিয়েছেন।

২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও:   (৩×১=৩)

২.৩.১ “তুমি সবল, আমি দুর্বল। তুমি সাহসী, আমি ভীরু।” – এখানে তুমিবলতে লেখক আসলে কাকে ইঙ্গিত করেছেন?

Ans:- এখানে শ্রীপান্তের ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে “তুমি” বলতে লেখক আসলে কলমকে ইঙ্গিত করেছেন।

২.৩.২ “যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন, ” তাকে কী বলে?

Ans:- তাকে বলা হয় ‘দার্শনিক’।

২.৩.৩ “বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছেন? কোন্ বিষয়ে এখনও বাধা আছে?

Ans:- রাজশেখর বসুর মতে বিজ্ঞানচর্চায় এখনও বাধা আছে, কারণ বাংলা বিজ্ঞানচর্চার উপযুক্ত পারিভাষিক শব্দের অভাব ও ধারণার স্বচ্ছতার ঘাটতি রয়ে গেছে।

২.৩.৪ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির সঙ্গে কারা কাজ করেছিলেন?

Ans:- কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির সঙ্গে বিভিন্ন বিষয়ের বিজ্ঞান অধ্যাপক, ভাষাবিদ ও সাহিত্যিকরা সক্রিয়ভাবে কাজ করেছিলেন।

২.৪যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও: (৮×১=৮)

২.৪.১ অনুক্ত কর্তা কাকে বলে?

Ans:- কর্মবাচ্য বা ভাববাচ্যে যখন বাক্যের কর্তা স্পষ্টভাবে উল্লেখিত না হয়ে অনুল্লেখিত থাকে, তখন সেই কর্তাকেই অনুক্ত কর্তা বলে।

২.৪.২ জনে জনে নিমন্ত্রণ করেছি নিম্নরেখ পদটি কী জাতীয় কর্ম?

Ans:- জনে জনে নিমন্ত্রণ করেছি নিম্নরেখটি বীপ্সা কর্ম। 

২.৪.৩ ‘আকাশবাণী’ সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো

Ans:- আকাশ হতে আগত বাণী — মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 

২.৪.৪ দ্বিগু সমাসের একটি উদাহরণ দাও

Ans:- তেপান্তর। 

২.৪.৫ অলোপ সমাস কাকে বলে?

Ans:- যে সমাসে সমস্যমান পদের বিভক্তি সমস্তপদে লুপ্ত না হয়ে অবশিষ্ট থাকে, তাকে অলোপ সমাস বলে।

২.৪.৬ বাক্য নির্মাণের শর্তগুলির নাম উল্লেখ করো

Ans:- বাক্য নির্মাণের শর্তগুলি হল – ১) আকাঙ্ক্ষা, ২) যোগ্যতা, ৩) আসত্তি

২.৪.৭ ‘হয় বাংলা পড়ো, নয় ইংরেজি পড়ো।’ যৌগিক বাক্যে পরিবর্তন করো

Ans:- তুমি বাংলা পড়ো অথবা ইংরেজি পড়ো।

২.৪.৮ আবেগসূচক বাক্যের একটি উদাহরণ দাও

Ans:- আহা! কী সুন্দর ফুল ফুটেছে!

২.৪.৯ ‘বাড়িতে খবর দিয়েছেন।’ কর্মবাচ্যে রূপান্তর করো

Ans:- বাড়িতে খবর দেওয়া হয়েছে।

২.৪.১০ কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও

Ans:- রাম বই পড়ছে।

৩. প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও:  (৩+৩=৬) 

৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:  (১×৩=৩)

৩.১.১ “শুনেছেন, হরিদা, কী কাণ্ড হয়েছে ?” – কারা একথা বলেছেন? ‘কাণ্ডটা’ কী ছিল?

৩.১.২ “একটু ঘুমতা বোধ করিল বটে,” কীসের প্রতি কার ‘মমতা বোধ হয়েছিল? তার মতা বোধের কারণ কী?

৩.২ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:  (১×৩=৩)

৩.২.১ “হাসিবে মৈঘবাহন”, – “মেঘবাহন কে ? তিনি হাসবেন কেন ?

৩.২.২ “আসছে নবীন – জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন !” – উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো।

৪. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৪.১ “তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের :” – কার এমন দুঃখ-অপমান বোধ হয়েছিল ই তার এমন মনে হওয়ার কারণ কী?

৪.২ “এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই।” – “জানোয়ারটা’ বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে ‘ওয়াচ’ করবার দরকার নেই কেন লেখো।

৫. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৫

৫.১ “অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে ” – কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন? অস্ত্র পারে রাখার তাৎপর্য কী?

৫.২ “সে জানত না আমি আর কখনো ফিরে আসব না ” বস্তা কে? ‘সে’ বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তার ফিরে না আসার কারণ কী?

৬. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:  ৫

৬.১ “আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে।” – কোন্ জিনিস অবলুপ্তির পথে? কীভাবে জিনিসটি অবলুপ্তির পথে গেল

আলোচনা করো।

৬.২ “আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। – ‘ত্রিবিধ’ কথা কী কী? তাদের প্রয়োগমূলক দিকগুলি সম্পর্কে আলোচনা করো।

৭. কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৪

৭.১ তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, – কাকে উদ্দেশ করে বলা? বক্তার এমন বলার কারণ কী?

৭.২ “ জাতির সৌভাগ্য- সূর্য আজ অস্তাচলগামী, – বক্তা কে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।

৮. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:  (৫×২=১০)

৮.১ “এটা বুকের মধ্যে পুষে রাখুক।” – ‘এটা’ কী? কী ভাবে, কার মধ্যে এটা তৈরি হয়েছিল?

৮.২ “তবে আপনার হার্টটা বোধ হয় বেশিদিন এই গন্ধমাদন টনিতে পারবে না।” – কে, কাকে একথা বলেছিল ? বক্তার একথা বলার কারণ কী ?

৮.৩ “ফাইট, কোনি ফাইট” – সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ান হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরণের ‘ফাইট’ করতে হয়েছিল সংক্ষেপে তার পরিচয় দাও।

৯. চলিত বাংলায় অনুবাদ করো: ৪

We are living in an age of Science. Science has discovered and invented many things. Electricity is one of the greatest gifts of Science to man. Electricity has almost changed the mode of our life.

১০. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:  ৫

১০.১ ‘সাবধানে চালান জীবন বাঁচাও’ – এই বিষয়ে দুই বধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।

১০.২ ‘রক্তদান জীবনদান” – এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।

১১. কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো: ১০

১১.১ বিজ্ঞানমনস্কতা ও কুসংস্কার

১১.২ বাংলার উৎসব

১১.৩ তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা

১১.৪ একটি বিদ্যালয়ের আত্মকথা

Madhyamik Bengali Question Paper 2026 PDF

 Madhyamik 2026 Bengali Question Paper with Answer | Madhyamik Bengali Question Paper 2026 | Madhyamik 2026 Bengali Question Paper | Madhyamik Bengali Solved Question Paper | Madhyamik Bengali Question Paper 2026 PDF Download | Class 10 Bengali Question Paper 2026 | মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২৬ | মাধ্যমিক ২০২৬ বাংলা প্রশ্নপত্র এবং উত্তর | মাধ্যমিক ২০২৬ বাংলা প্রশ্নপত্র Download করুন উত্তর সহ (PDF)

Madhyamik Bengali Previous Years Question Paper:-

মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2026 Click Here
মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2025 Click Here
মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2024 Click Here
মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2023 Click Here
মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2022 Click Here
মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2020 Click Here
মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2019 Click Here
মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2018 Click Here
মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র 2017 Click Here