Madhyamik Geography Question Paper 2026 Solved: প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমারা যারা আগামী বছর অর্থাৎ Madhyamik 2027 পরীক্ষার্থী, তোমাদের জন্য Madhyamik Geography Question Paper 2026 Solved এবং মাধ্যমিক ২০২৬ ভূগোল প্রশ্ন উত্তর pdf এই আর্টিকেলের মাধ্যমে আমরা শেয়ার করতে চলেছি। সাথে তোমাদের জন্য এই আর্টিকেলের একদম নিম্নে বিগত ১০ বছরের ভূগোল প্রশ্নপত্রের লিংক প্রদান করা হয়েছে। এই সমস্ত Solved Question Paper গুলো তোমাদের পরীক্ষায় আসা সম্ভাব্য প্রশ্নগুলো নির্ধারণ করতে সাহায্য করবে।
Madhyamik Geography Question Paper 2026
2026
GEOGRAPHY
Time: 3 Hours 15 Minutes
Full Mark: 90
বিভাগ – ক
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো: (১×১৪=১৪)
১.১ বহির্জাত শক্তির মূল উৎস হ’ল –
(ক) পারমাণবিক শক্তি
(খ) সৌর শক্তি
(গ) তেজস্ক্রিয় শক্তি
(ঘ) স্থিতিশীল শক্তি
১.২ পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে –
(ক) ক্রেভাস
(খ) সার্ক
(গ) বার্গস্রুন্ড
(ঘ) নুনাটাক
১.৩ হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হ’ল –
(ক) পারমাণবিক হাইড্রোজেন স্তর
(খ) পারমাণবিক হিলিয়াম স্তর
(গ) আণবিক নাইট্রোজেন স্তর
(ঘ) পারমাণবিক অক্সিজেন স্তর
১.৪ আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুর প্রবাহের ফলে বরফ গলে যায়, তা হ’ল –
(ক) বোরা
(খ) চিনুক
(গ) খামসিন
(ঘ) ফন
১.৫ ‘শৈবাল সাগর’ দেখা যায় –
(ক) আটলান্টিক মহাসাগরে
(খ) ভারত মহাসাগরে
(গ) সুমেরু মহাসাগরে
(ঘ) কুমেরু মহাসাগরে
১.৬ পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতন-কে বলা হয় –
(ক) সুনামি
(খ) সমুদ্রতরঙ্গ
(গ) সমুদ্রস্রোত
(ঘ) জোয়ারভাটা
১.৭ বর্জ্য ব্যবস্থাপনায় নিম্নলিখিতটি 3R এর অন্তর্ভুক্ত নয় –
(ক) পরিমাণগত হ্রাস
(খ) পুনর্বিন্যাস
(গ) পুনর্ব্যবহার
(ঘ) পুনর্নবীকরণ
১.৮ অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হ’ল –
(ক) হায়দ্রাবাদ
(খ) সেকেন্দ্রাবাদ
(গ) অমরাবতী
(ঘ) বিজয়ওয়াড়া
১.৯ কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হ’ল –
(ক) জাস্কার
(খ) ধৌলাধর
(গ) নাগটিব্বা
(ঘ) সিঙ্ঘালিলা
১.১০ স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হ’ল –
(ক) ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা
(খ) হিরাকুদ পরিকল্পনা
(গ) দামোদর উপত্যকা পরিকল্পনা
(ঘ) তুঙ্গভদ্রা পরিকল্পনা
১.১১ ভারতে শুদ্ধ গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে –
(ক) খারিফ ফসল
(খ) রবি ফসল
(গ) বাগিচা ফসল
(ঘ) জায়িদ ফসল
১.১২ ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হ’ল –
(ক) বৈদ্যুতিন শিল্প
(খ) রেলইঞ্জিন শিল্প
(গ) বস্ত্রশিল্প
(ঘ) তথ্যপ্রযুক্তি শিল্প
১.১৩ ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত –
(ক) মুম্বইতে
(খ) চেন্নাইতে
(গ) কলকাতাতে
(ঘ) দিল্লিতে
১.১৪ উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রং-এর সাহায্যে দেখানো হয় –
(ক) কালো
(খ) সবুজ
(গ) হালকা নীল
(ঘ) গাঢ় লাল
বিভাগ – খ
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি): (১×৬=৬)
২.১.১ বিজ্ঞানী ব্যাগনল্ড তির্যক বালিয়াড়িকে ‘বার্খান’ নামকরণ করেছেন।
Ans:- শু
২.১.২ মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতা বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সাথে হয়।
Ans:- অ
২.১.৩ জেট বায়ু জিওস্ট্রপিক বায়ুর একটি উদাহরণ।
Ans:- শু
২.১.৪ পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকোণিক অবস্থানকে সিজিগি বলে।
Ans:- অ
২.১.৫ ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হ’ল গোয়া।
Ans:- অ
২.১.৬ উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে।
Ans:- শু
২.১.৭ উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরী করা হয় না।
Ans:- অ
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি): (১×৬=৬)
২.২.১ অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতার হয়।
Ans:- হ্রাস
২.২.২ মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে বলে।
Ans:- পেডিমেন্ট
২.২.৩ কোনো স্থানের উষ্ণতা-বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি গোলার্ধে অবস্থিত।
Ans:- দক্ষিণ
২.২.৪ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাদস্থানে একই সময়ে তৈরি হয়।
Ans:- গৌণ
২.২.৫ শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে গ্যাস নির্গত করে।
Ans:- CFC
২.২.৬ আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে বলে।
Ans:- রোহি
২.২.৭ জৈব বর্জ্য পদার্থগুলির জীবাণু দ্বারা বিয়োজন পদ্ধতিকে বলে।
Ans:- কম্পোস্টিং
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি): (১×৬=৬)
২.৩.১ নদীর জলপ্রবাহ মাপার এককের নাম লেখো।
Ans:- কিউসেক বা কিউমেক।
২.৩.২ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ?
Ans:- 100%
২.৩.৩ মরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্রস্রোত প্রবাহিত হয়?
Ans:- শীতল স্রোত।
২.৩.৪ মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতিতে মিনামাটা রোগ হয়?
Ans:- পারদ।
২.৩.৫ ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম লেখো।
Ans:- কূপ ও নলকূপ।
২.৩.৬ ভারতে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়?
Ans:- করমন্ডল উপকূলে।
২.৩.৭ ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কী?
Ans:- দ্বিতীয়।
২.৩.৮ ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়?
Ans:- সমোন্নতি রেখা।
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো: (১×৪ = ৪)
| বামদিক | ডানদিক |
| ২.৪.১ ছোটোনাগপুর | ১. পাইন |
| ২.৪.২ অসম | ২. কফি |
| ২.৪.৩ হিমালয় | ৩. পরেশনাথ পাহাড় |
| ২.৪.৪ চিকমাগালুর | ৪. বরদৈচিলা |
Ans:- ২.৪.১ ছোটোনাগপুর – ৩. পরেশনাথ পাহাড়, ২.৪.২ অসম – ৪. বরদৈচিলা, ২.৪.৩ হিমালয় – ১. পাইন, ২.৪.৪ চিকমাগালুর – ২. কফি।
বিভাগ – গ
৩। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): (২×৬=১২)
৩.১ মহাদেশীয় হিমবাহ কাকে বলে?
অথবা,
মরু সম্প্রসারণের সংজ্ঞা দাও।
৩.২ ‘ক্যাটাবেটিক’ বায়ু কাকে বলে?
অথবা,
আন্তঃক্রান্তীয় অভিসৃতি অঞ্চল (ITCZ) বলতে কি বোঝো?
৩.৩ চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের সংজ্ঞা দাও।
অথবা,
বর্জ্যের ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝো?
৩.৪ খাদার কি?
অথবা,
কারেওয়া বলতে কি বোঝো?
৩.৫ মৃত্তিকা ক্ষয়ের সংজ্ঞা দাও।
অথবা,
জনঘনত্ব বলতে কি বোঝো?
৩.৬ মিলিয়ন শিটে ব্যবহৃত RF (Representative Fraction) এবং মেট্রিক স্কেলের উল্লেখ করো।
অথবা,
ভারতের জরিপ সংস্থা (Survey of India) ও ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) সদর দপ্তরগুলি কোথায় অবস্থিত?
বিভাগ – ঘ
৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): (৩×৪=১২)
৪.১ জুগান ও ইয়ার্দাং-এর মধ্যে পার্থক্য তুমি কিভাবে নিরূপণ করবে?
অথবা,
সমুদ্রবায়ু ও স্থলবায়ুর যে কোনো তিনটি পার্থক্য বিবৃত করো।
৪.২ শিল্প বর্জ্যের উৎস ও প্রভাব সম্পর্কে আলোচনা করো।
অথবা,
বর্জ্যের ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা (যে কোনো তিনটি) উল্লেখ করো।
৪.৩ ভারতের পূর্বঘাট এবং পশ্চিমঘাটের পার্থক্য লেখো।
অথবা,
ভারতে অটোমোবাইল শিল্পের বিকাশের প্রধান কারণগুলি উল্লেখ করো।
৪.৪ ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের যে কোনো তিনটি পার্থক্য লেখো।
অথবা,
দূর সংবেদন ব্যবস্থার সুবিধাগুলি উল্লেখ করো।
বিভাগ – ঙ
৫.১ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: (৫ ×২=১০)
৫.১.১ নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।
৫.১.২ বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো।
৫.১.৩ পরিচলন বৃষ্টিপাতের সৃষ্টি ও বৈশিষ্ট্যসমূহ চিত্রসহ ব্যাখ্যা করো।
৫.১.৪ জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো।
৫.২ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: (৫ ×২=১০)
৫.২.১ ভারতের জলবায়ুর পাঁচটি প্রধান নিয়ন্ত্রকের ভূমিকা আলোচনা করো।
৫.২.২ ভারতের চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।
৫.২.৩ পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো।
৫.২.৪ ভারতের জনসংখ্যার অসম বণ্টনের প্রাকৃতিক কারণগুলি ব্যাখ্যা করো।
বিভাগ – চ
৬। প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করো: (১×১০=১০)
৬.১ কন্যাকুমারিকা,
৬.২ লাডাক মালভূমি,
৬.৩ গোদাবরী নদী,
৬.৪ চিল্কা হ্রদ,
৬.৫ উত্তর-পূর্ব ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল,
৬.৬ মরুমৃত্তিকা অঞ্চল,
৬.৭ দক্ষিণ-ভারতের ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি,
৬.৮ উত্তর-ভারতের একটি গম উৎপাদক অঞ্চল,
৬.৯ বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র,
৬.১০ ভারতের প্রথম মেট্রো-রেল শহর।
অথবা
[শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য]
৬। যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও: (১×১০=১০)
৬.১ ভারতের বৃহত্তম বদ্বীপের নাম লেখো।
৬.২ ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি?
৬.৩ মণিপুর রাজ্যে অবস্থিত একটি হ্রদের নাম লেখো।
৬.৪ ভারতের কোন দ্বীপমালা প্রবাল দ্বারা গঠিত?
৬.৫ ভারতের বৃহত্তম হিমবাহের নাম লেখো।
৬.৬ ভারতের কোন মৃত্তিকা রেগুর নামে পরিচিত?
৬.৭ ভারতের কোন রাজ্য হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?
৬.৮ কোন শিল্পশহর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত?
৬.৯ ভারতের একটি কৃষিভিত্তিক শিল্পের নাম লেখো।
৬.১০ পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানীর নাম লেখো।
৬.১১ সাক্ষরতার হারে ভারতের কোন রাজ্য সর্বাধিক?
৬.১২ কোন আধুনিক পরিবহনের মাধ্যমে পরিশোধিত খনিজ তেল সহজে পরিবাহিত হয়?
৬.১৩ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি?
৬.১৪ ভারতের শুল্কমুক্ত বন্দরের নাম লেখো।
Madhyamik Geography Question Paper 2026 PDF
Madhyamik 2026 Geography Question Paper with Answer | Madhyamik Geography Question Paper 2026 | Madhyamik 2026 Geography Question Paper | Madhyamik Geography Solved Question Paper | Madhyamik Geography Question Paper 2026 PDF Download | Class 10 Geography Question Paper 2026 | মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২৬ | মাধ্যমিক ২০২৬ ভূগোল প্রশ্নপত্র এবং উত্তর | মাধ্যমিক ২০২৬ ভূগোল প্রশ্নপত্র Download করুন উত্তর সহ (PDF)
Madhyamik Geography Previous Years Question Paper:-
| মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2026 | Click Here |
| মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2025 | Click Here |
| মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2024 | Click Here |
| মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2023 | Click Here |
| মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2022 | Click Here |
| মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2020 | Click Here |
| মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2019 | Click Here |
| মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2018 | Click Here |
| মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2017 | Click Here |