প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমারা যারা আগামী বছর অর্থাৎ Madhyamik 2027 পরীক্ষার্থী, তোমাদের জন্য Madhyamik History Question Paper 2026 Solved এবং মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২৬ উত্তর সহ pdf এই আর্টিকেলের মাধ্যমে আমরা শেয়ার করতে চলেছি। সাথে তোমাদের জন্য এই আর্টিকেলের একদম নিম্নে বিগত ১০ বছরের সমস্ত প্রশ্নপত্রের লিংক প্রদান করা হয়েছে। এই সমস্ত Solved Question Paper গুলো তোমাদের পরীক্ষায় আসা সম্ভাব্য প্রশ্নগুলো নির্ধারণ করতে সাহায্য করবে।
Madhyamik History Question Paper 2026
2026
HISTORY
Time: 3 Hours 15 Minutes
Full Mark: 90
বিভাগ – ক
১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: (১×২০= ২০)
১.১ ‘লেটারস ফ্রম এ ফাদার টু হিজ ডটার’ – গ্রন্থে মোট চিঠির সংখ্যা কয়টি?
(ক) ২০টি
(খ) ২৫টি
(গ) ৩০টি
(ঘ) ৫০টি
১.২ ‘জীবন স্মৃতি’ গ্রন্থটি লিখেছেন —
(ক) বিপিনচন্দ্র পাল
(খ) সরলাদেবী চৌধুরানী
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
১.৩ রামমোহন রায় ‘ব্রহ্মসভা’ প্রতিষ্ঠা করেন —
(ক) ১৮১৫ খ্রি:
(খ) ১৮২০ খ্রি:
(গ) ১৮২৩ খ্রি:
(ঘ) ১৮২৮ খ্রি:
১.৪ ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন —
(ক) শিবনাথ শাস্ত্রী
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) উমেশচন্দ্র দত্ত
(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ
১.৫ কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয় —
(ক) ১৮২৫ খ্রি:
(খ) ১৮৩০ খ্রি:
(গ) ১৮৩৫ খ্রি
(ঘ) ১৮৪০ খ্রি:
১.৬ ভারতে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয় —
(ক) ১৮৬৫ খ্রি:
(খ) ১৮৭০ খ্রি:
(গ) ১৮৭৮ খ্রি:
(ঘ) ১৮৮০ খ্রি:
১.৭ গয়ামুণ্ডা অন্যতম নেতা ছিলেন —
(ক) কোল বিদ্রোহের (১৮৩১-১৮৩২)
(খ) সাঁওতাল বিদ্রোহের (১৮৫৫-১৮৫৬)
(গ) মুণ্ডা বিদ্রোহের (১৮৯৯-১৯০০)
(ঘ) চুয়াড় বিদ্রোহের (১৯৯৮-১৯৯৯)
১.৮ উনিশ শতককে ‘সভা সমিতির যুগ’ বলেছেন —
(ক) ড: রমেশচন্দ্র মজুমদার
(খ) ডিরোজিও
(গ) ড: সুরেন্দ্রনাথ সেন
(ঘ) ড: অনিল শীল
১.৯ ‘বন্দেমাতরম’ সংগীতটি রচিত হয় —
(ক) ১৮৭০ খ্রি:
(খ) ১৮৭২ খ্রি:
(গ) ১৮৭৫ খ্রি:
(ঘ) ১৮৭৬ খ্রি:
১.১০ ‘ভারত সভা’ প্রতিষ্ঠিত হয় —
(ক) ১৮৬৭ খ্রি:
(খ) ১৮৭২ খ্রি:
(গ) ১৮৭৫ খ্রি:
(ঘ) ১৮৭৬ খ্রি:
১.১১ ‘বসুবিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন —
(ক) সত্যেন্দ্রনাথ বসু
(খ) রাসবিহারী বসু
(গ) জগদীশচন্দ্র বসু
(ঘ) কাদম্বিনী বসু
১.১২ ভারতে ‘হাফটোন প্রিন্টিং’ পদ্ধতি প্রবর্তন করেন —
(ক) পঞ্চানন কর্মকার
(খ) উপেন্দ্র কিশোর রায়চৌধুরী
(গ) চার্লস উইলকিন্স
(ঘ) সুকুমার রায়
১.১৩ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস-এর প্রথম সভাপতি ছিলেন —
(ক) মতিলাল নেহরু
(খ) তেজবাহাদুর সাপ্রু
(গ) বল্লভভাই প্যাটেল
(ঘ) লালা লাজপত রায়
১.১৪ বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল —
(ক) মাদ্রাজে
(খ) মালাবার উপকূলে
(গ) পাঞ্জাবে
(ঘ) গুজরাটে
১.১৫ ‘দেশপ্রাণ’ নামে পরিচিত ছিলেন —
(ক) যতীন্দ্রমোহন সেনগুপ্ত
(খ) রাসবিহারী বসু
(গ) চিত্তরঞ্জন দাশ
(ঘ) বীরেন্দ্রনাথ শাসমল
১.১৬ দু’-কড়ি বালা দেবী যুক্ত ছিলেন —
(ক) ছাত্র আন্দোলনে
(খ) নারী আন্দোলনে
(গ) বিপ্লবী আন্দোলনে
(ঘ) ভারত ছাড়ো আন্দোলনে
১.১৭ কনকলতা বড়ুয়া শহীদ হন —
(ক) অসহযোগ আন্দোলনে
(খ) আইন-অমান্য আন্দোলনে
(গ) বিপ্লবী আন্দোলনে
(ঘ) ভারত ছাড়ো আন্দোলনে
১.১৮ দলিতদের ‘হরিজন’ আখ্যা দিয়েছিলেন —
(ক) জ্যোতিবা ফুলে
(খ) নারায়ন গুরু
(গ) ড: আম্বেদকর
(ঘ) গান্ধীজি
১.১৯ ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেন —
(ক) ১৯৪৮ খ্রি:
(খ) ১৯৫৪ খ্রি:
(গ) ১৯৬১ খ্রি:
(ঘ) ১৯৭১ খ্রি:
১.২০ হরি সিং রাজা ছিলেন —
(ক) জয়পুর রাজ্যের
(খ) কাশ্মীর রাজ্যের
(গ) পাতিয়ালা রাজ্যের
(ঘ) জুনাগড় রাজ্যের
বিভাগ – খ
২. যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি প্রশ্নের উত্তর দিতে হবে): (১×১৬=১৬)
উপবিভাগ: ২.১
একটি বাক্যে উত্তর দাও:
(২.১.১) ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
Ans:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
(২.১.২) দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্মসমাজে যোগদান করেন?
Ans:- ১৮৪৩ খ্রিস্টাব্দে।
(২.১.৩) ‘মীরাট ষড়যন্ত্র মামলা’ কবে শুরু হয়?
Ans:- ১৯২৯ খ্রিস্টাব্দে।
(২.১.৪) ‘মতুয়া’ ধর্মমতের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Ans:- শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর।
উপবিভাগ: ২.২
ঠিক না ভুল নির্ণয় করো:
(২.২.১) বিপিনচন্দ্র পালের জীবনী মূলক গ্রন্থের নাম ‘সত্তর বৎসর’।
Ans:- ঠিক
(২.২.২) প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত।
Ans:- ভুল (পণ্ডিত মধুসূদন গুপ্ত)
(২.২.৩) গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী।
Ans:- ভুল (গগনেন্দ্রনাথ ঠাকুর)
(২.২.৪) জাতীয় শিক্ষা-পরিষদ প্রতিষ্ঠিত হয় ১৯০৬ খ্রিস্টাব্দে।
Ans:- ঠিক
উপবিভাগ: ২.৩
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও: (১×৪=৪)
| ‘ক’ স্তম্ভ | ‘ক’ স্তম্ভ |
| ২.৩.১ বল্লভভাই প্যাটেল | (১) হায়দ্রাবাদ |
| ২.৩.২ ডঃ বি. আর. আম্বেদকর | (২) ছাত্র আন্দোলন |
| ২.৩.৩ রসিদ আলি | (৩) দলিত আন্দোলন |
| ২.৩.৪ মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী | (৪) বারদৌলি আন্দোলন |
Ans:- ২.৩.১ বল্লভভাই প্যাটেল – (৪) বারদৌলি আন্দোলন, ২.৩.২ ডঃ বি. আর. আম্বেদকর – (৩) দলিত আন্দোলন, ২.৩.৩ রসিদ আলি – (২) ছাত্র আন্দোলন, ২.৩.৪ মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী – (১) হায়দ্রাবাদ।
উপবিভাগ: ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো: (১×৪=৪)
(২.৪.১) ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র — বারাসাত
(২.৪.২) কোলবিদ্রোহের কেন্দ্র — রাঁচি
(২.৪.৩) মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র — ঝাঁসি
(২.৪.৪) মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র — দিল্লি
অথবা
(কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)
শূন্যস্থান পূরণ করো: (১×৪=৪)
(২.৪.১) সরলাদেবী চৌধুরীরানীর আত্মজীবনী গ্রন্থের নাম ___________ ।
Ans:- জীবনের ঝরাপাতা।
(২.৪.২) কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ___________ খ্রিষ্টাব্দে ।
Ans:- ১৮৫৭ খ্রিষ্টাব্দে।
(২.৪.৩) সুই মুণ্ডা ছিলেন ___________ বিদ্রোহের অন্যতম নেতা ।
Ans:- কোল বিদ্রোহের।
(২.৪.৪) সাঁওতাল বিদ্রোহের একজন নেতা ছিলেন ___________ ।
Ans:- সিধু মুর্মু।
উপবিভাগ: ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো: (১×৪=৪)
(২.৫.১) বিবৃতি: এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে স্যার চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাটি খুবই গুরুত্বপূর্ণ।
ব্যাখ্যা ১: তিনি ছিলেন কাউন্সিল অব এডুকেশনের সভাপতি।
ব্যাখ্যা ২: তিনি ছিলেন কোম্পানির বোর্ড অব কন্ট্রোলের সভাপতি।
ব্যাখ্যা ৩: তিনি ছিলেন ইংল্যান্ডের শিক্ষামন্ত্রী।
Ans:- ব্যাখ্যা ২: তিনি ছিলেন কোম্পানির বোর্ড অব কন্ট্রোলের সভাপতি।
(২.৫.২) বিবৃতি : ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন।
ব্যাখ্যা ১: এই আইনের উদ্দেশ্য ছিল অরণ্যবাসীদের মঙ্গল সাধন করা।
ব্যাখ্যা ২: এই আইনের উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য বজায় রাখা।
ব্যাখ্যা ৩: এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা।
Ans:- ব্যাখ্যা ৩: এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা।
(২.৫.৩) বিবৃতি: আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন এদেশে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অন্যতম পথিকৃৎ।
ব্যাখ্যা ১: তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও কারিগরি বিভাগের প্রতিষ্ঠাতা।
ব্যাখ্যা ২: তিনি ছিলেন বিজ্ঞান বিষয়ে নোবেল পুরস্কারজয়ী প্রথম ভারতীয়।
ব্যাখ্যা ৩: তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস্-এর প্রতিষ্ঠাতা।
Ans:- ব্যাখ্যা ৩: তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস্-এর প্রতিষ্ঠাতা।
(২.৫.৪) বিবৃতি: মোপলা বিদ্রোহ অনুষ্ঠিত হয় ১৯২১ খ্রিস্টাব্দে।
ব্যাখ্যা ১: এটি ছিল শিল্প শ্রমিকের বিদ্রোহ।
ব্যাখ্যা ২: এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ।
ব্যাখ্যা ৩: এটি ছিল একটি উপজাতীয় বিদ্রোহ।
Ans:- ব্যাখ্যা ২: এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ।
বিভাগ – গ
৩. দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো ১১ টি): (২×১১=২২)
৩.১ আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতাগুলি কী?
৩.২ ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে ১৯১১ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন?
৩.৩ এদেশে শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারীদের প্রধান উদ্দেশ্য কী ছিল?
৩.৪ “সর্বধর্ম সমন্বয়” বলতে কী বোঝায়?
৩.৫ “বিপ্লব” বলতে কী বোঝায়?
৩.৬ ফরাজি আন্দোলন ব্যর্থ হল কেন?
৩.৭ ‘হিন্দু মেলা’ প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো।
৩.৮ জাতীয়তাবাদের উন্মেষে ‘আনন্দ মঠ’ উপন্যাসটির কীরূপ ভূমিকা ছিল?
৩.৯ পঞ্চানন কর্মকার কে ছিলেন?
৩.১০ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কেন প্রতিষ্ঠিত হয়?
৩.১১ স্বদেশি আন্দোলনে বাংলার কৃষকরা কেন যোগ দেয়নি?
৩.১২ ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন গঠিত হয়?
৩.১৩ ‘কার্লাইল সার্কুলার’ বলতে কী বোঝায়?
৩.১৪ ‘দলিত’ কাদের বলা হয়?
৩.১৫ ‘ভারতভুক্তি দলিল’ বলতে কী বোঝায়?
৩.১৬ ‘রাজ্যপুনর্গঠন কমিশন’ (১৯৫৩) কেন গঠিত হয়?
বিভাগ – ঘ
৪. সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও।
(প্রতিটি উপ-বিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে।) (৪×৬ = ২৪)
উপবিভাগ: ঘ.১
৪.১ উনিশ শতকে নব্যবঙ্গ গোষ্ঠীর সমাজ সংস্কার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল কেন?
৪.২ উনিশ শতকের নবজাগরণকে ‘সীমাবদ্ধ নবজাগরণ’ বলা হয় কেন?
উপবিভাগ: ঘ.২
৪.৩ উনিশ শতককে ‘সভা সমিতির যুগ’ বলা হয় কেন?
৪.৪ বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন?
উপবিভাগ: ঘ.৩
৪.৫ শিক্ষা বিস্তারের সঙ্গে ছাপা বই-এর সম্পর্ক বিশ্লেষণ করো।
৪.৬ বাংলা মুদ্রণ শিল্পে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা বিশ্লেষণ করো।
উপবিভাগ: ঘ.৪
৪.৭ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার ছাত্র সমাজের কীরূপ ভূমিকা ছিল?
৪.৮ দলিত আন্দোলনে ডঃ আম্বেদকরের ভূমিকা বিশ্লেষণ করো।
বিভাগ – ঙ
৫. পনেরো-ষোলোটি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: (১×৮=৮)
৫.১ মহাবিদ্রোহের (১৮৫৭) চরিত্র বিশ্লেষণ করো।
৫.২ এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার এবং ড্রিঙ্কওয়াটার বেথুনের ভূমিকা আলোচনা করো।
৫.৩ উনিশ শতকে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কীরূপ ছিল? একা আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
Madhyamik History Question Paper 2026 PDF
Madhyamik 2026 History Question Paper with Answer | Madhyamik History Question Paper 2026 | Madhyamik 2026 History Question Paper | Madhyamik History Solved Question Paper | Madhyamik History Question Paper 2026 PDF Download | Class 10 History Question Paper 2026 | মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২৬ | মাধ্যমিক ২০২৬ ইতিহাস প্রশ্নপত্র এবং উত্তর | মাধ্যমিক ২০২৬ ইতিহাস প্রশ্নপত্র Download করুন উত্তর সহ (PDF)
Madhyamik History Previous Years Question Paper:-
| মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2026 | Click Here |
| মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2025 | Click Here |
| মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2024 | Click Here |
| মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2023 | Click Here |
| মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2022 | Click Here |
| মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2020 | Click Here |
| মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2019 | Click Here |
| মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2018 | Click Here |
| মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2017 | Click Here |